চীনের পরিবেশ ও প্রতিবেশ আইন বাস্তবায়নে প্রথম বিচারিক ব্যাখ্যা - Mati News
Thursday, August 6

চীনের পরিবেশ ও প্রতিবেশ আইন বাস্তবায়নে প্রথম বিচারিক ব্যাখ্যা

 

চীনের শীর্ষ আদালত বৃহস্পতিবার দেশটির পরিবেশ ও প্রতিবেশ আইন বাস্তবায়নের লক্ষ্যে একগুচ্ছ বিধান জারি করেছে। এগুলো পরিবেশ ও প্রতিবেশ আইনকে সমর্থনকারী প্রথম বিচারিক ব্যাখ্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, নতুন বিধানগুলোর উদ্দেশ্য হলো পুরোনো ও নতুন আইনের মধ্যে একটি মসৃণ আইনি রূপান্তর নিশ্চিত করা এবং পরিবেশ ও প্রতিবেশ আইনের পূর্ণাঙ্গ ও সঠিক বাস্তবায়নে সহায়তা করা।

চীনের সুপ্রিম পিপলস কোর্টের মতে, এই বিচারিক ব্যাখ্যাগুলো আগামী ১৫ আগস্ট থেকে পরিবেশ ও প্রতিবেশ আইনের সঙ্গে একই দিনে কার্যকর হবে। এর মাধ্যমে আইন প্রয়োগে আরও সুস্পষ্ট দিকনির্দেশনা এবং বিচারিক কার্যক্রমে অধিক কার্যকারিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *