চীনের সিছুয়ানে ৪.৭ মাত্রার ভূমিকম্প - Mati News
Friday, August 28

চীনের সিছুয়ানে ৪.৭ মাত্রার ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ইবিন শহরের ছাংনিং কাউন্টিতে ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, সোমবার বেইজিং সময় সকাল ৮টা ২৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৮.৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৪.৯৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *