চীনে নতুন মাদকসেবী কমেছে ৪০ শতাংশ - Mati News
Wednesday, June 17

চীনে নতুন মাদকসেবী কমেছে ৪০ শতাংশ

২০২৫ সালে চীনে ৩৫ বছরের কম বয়সী নতুন মাদকসেবীর সংখ্যা আগের বছরের তুলনায় ৪১.৬ শতাংশ কমেছে। দেশটির মাদকবিরোধী কর্তৃপক্ষ বলছে, তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এ অগ্রগতি অর্জিত হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের কর্মকর্তা ওয়েই শিয়াওচুন এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকসংক্রান্ত অপরাধ দমন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে তরুণদের মধ্যে মাদকাসক্তি প্রতিরোধে চীন উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর প্রধান এবং জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের নির্বাহী উপপরিচালক ওয়েই জানান, ২০২৫ সালে দেশজুড়ে প্রায় ২৭ হাজার মাদকসংক্রান্ত ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সূত্র: সিএমজি

https://www.xinhuanet.com/english/2020-05/03/139027997_15885055986001n.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *