চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের আশঙ্কা - Mati News
Tuesday, August 4

চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের আশঙ্কা

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও ঝোড়ো বাতাসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি)। মঙ্গলবার সংস্থাটি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা এবং তীব্র বজ্রঝড়সহ প্রতিকূল আবহাওয়ার জন্য নীল সতর্কতা বহাল রেখেছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশটির বেশ কয়েকটি প্রদেশ ও অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে রয়েছে হেইলংচিয়াং, শায়ানসি, ছোংছিং, হুবেই, ইয়ুননান, কুয়াংসি ও কুয়াংতোং।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় স্বল্প সময়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও প্রতি ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, এমনকি কিছু এলাকায় তা ৮০ মিলিমিটারের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে বজ্রপাত, ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টির মতো তীব্র আবহাওয়াও দেখা দিতে পারে।

এনএমসি স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, খোলা স্থানে বাইরের কার্যক্রম বন্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকা ও দুর্বল ঘরবাড়ি থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে, মঙ্গলবার তীব্র বজ্রঝড়ের জন্য নীল সতর্কতাও পুনরায় জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইনার মঙ্গোলিয়া, উত্তর-পূর্ব চীন ও উত্তর চীনের কিছু এলাকায় বজ্রঝড়, প্রবল বাতাস ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চীনে আবহাওয়ার সতর্কতার জন্য চার স্তরের রঙভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে লাল সতর্কতা সবচেয়ে গুরুতর, এরপর কমলা, হলুদ ও নীল সতর্কতা।

সূত্র: সিএমজি

China continues rainstorm, severe convective weather alerts while flood  control authority urges precautions, evacuations if necessary - Global Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *