চীনে শস্য উৎপাদন বাড়বে, কমবে সয়াবিনের আমদানি - Mati News
Wednesday, June 10

চীনে শস্য উৎপাদন বাড়বে, কমবে সয়াবিনের আমদানি

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর চীনের শস্য উৎপাদন আগের বছরের চেয়ে কিছুটা বাড়বে। সেইসঙ্গে সয়াবিনসহ কিছু কৃষিপণ্যের আমদানি কমতে পারে বলে জানানো হয়েছে সোমবার প্রকাশিত চীনের কৃষি পূর্বাভাস (২০২৬-৩৫) প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর চীনের মোট শস্য উৎপাদন গত বছরের চেয়ে দশমিক ২ শতাংশ বেড়ে ৭১ কোটি ৬০ লাখ টনে দাঁড়াবে। তেল-শস্যের উৎপাদনও ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ কোটি ২০ লাখ ৪০ হাজার টনে দাঁড়াবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনে প্রতি হেক্টরে এবার শস্যের ফলন পাওয়া যাবে ৬ হাজার কেজি করে। কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের কৃষি পর্যবেক্ষণ বিজ্ঞান দপ্তরের প্রধান সু শিওয়েই জানালেন, এ বছর চীনে সয়াবিনের আমদানি আগের বছরের চেয়ে ৬ দশমিক ১ শতাংশ কমবে। সেইসঙ্গে দুগ্ধজাত পণ্যের আমদানিও কমতে পারে ৪ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে, প্রতিবেদন অনুযায়ী সবজি ও ফলে চীনের রপ্তানি বাড়বে যথাক্রমে ৬ দশমিক ৪ ও ৫ শতাংশ। তবে আন্তর্জাতিক বাজারকে চীনের অর্থনীতির পরিপূরক আখ্যা দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পোল্ট্রির মতো কিছু পণ্যের আমদানিও বাড়তে পারে। সেইসঙ্গে দুগ্ধজাত পণ্য সংক্রান্ত শিল্পের সম্প্রসারণ ঘটার সম্ভাবনা রয়েছে। দুধ উৎপাদন বার্ষিক গড়ে ২ শতাংশ বেড়ে ২০৩০ সাল নাগাদ ৪ কোটি ৫০ লাখ ৭০ হাজার টনে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র: সিএমজি

https://img2.chinadaily.com.cn/images/202604/21/69e6c8eda310d68600fc05f0.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx