চীন ও থাইল্যান্ড গতকাল (সোমবার) বেইজিংয়ে ‘সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেছে। দু’পক্ষ সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নেবে, নিয়মিত বৈঠক করবে, আদান-প্রদান জোরদার করবে এবং দু’দেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানগুলোকে বাস্তবসম্মত সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করতে, দু’দেশের প্রতিষ্ঠানগুলোর জন্য আরও ভালো বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে এবং যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন-থাইল্যান্ড সরবরাহ শৃঙ্খল সহযোগিতার সম্ভাবনা ক্রমাগত উন্মোচিত হচ্ছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে চীন ও থাইল্যান্ডের মধ্যে একটি বাস্তবসম্মত ও কার্যকর সরবরাহ শৃঙ্খল সহযোগিতা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা জোরদার হবে, দু’দেশের সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত হবে এবং যৌথভাবে একটি ঘনিষ্ঠতর চীন-থাইল্যান্ড সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতা সম্পর্ক গড়ে উঠবে।
সূত্র: সিএমজি বাংলা



















