চীন-বাংলাদেশ সম্পর্ক এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক, আন্তদলীয় যোগাযোগ ও সহযোগিতা নিয়ে গভীরভাবে আলোচনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দলের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও গভীর করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও দল গঠনের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক শিক্ষাগ্রহণ বাড়াতে চীন প্রস্তুত রয়েছে।
রুহুল কবির রিজভী চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি বিএনপির দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি দল গঠন ও রাষ্ট্র পরিচালনায় চীনের কমিউনিস্ট পার্টির পদ্ধতির প্রশংসা করেন।
রিজভী আরও বলেন, চীনের সঙ্গে আন্তদলীয় যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে বিএনপি আগ্রহী।
সূত্র: সিএমজি





















