চীন ও ভিয়েতনামের উচিত নিজ নিজ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়ে ঐক্য ও সহযোগিতা জোরদার করা। বুধবার ম্যানিলায় ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
তিনি বলেন, সমাজতান্ত্রিক দেশ এবং দুটি বৃহৎ উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভিয়েতনামকে অভিন্ন সমঝোতা বাস্তবায়ন করতে হবে।
ওয়াং ই আরও বলেন, দু’দেশের উচিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করা, আন্তঃসংযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো এমন অনেক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে পরিবেশ যৌথভাবে বজায় রাখা।
অন্যদিকে, ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুং বলেন, সবপর্যায়ে চীনের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভিয়েতনাম আগ্রহী।
সূত্র: সিএমজি




















