চীন সরকার শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়: চীনা মুখপাত্র - Mati News
Thursday, August 20

চীন সরকার শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়: চীনা মুখপাত্র

এপ্রিল ১৩: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন একটি নিয়মিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, “প্রতিবেদন অনুযায়ী, এর আগে ব্রাজিলের শ্রম মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করে, যেখানে বিওয়াইডি-সহ ব্রাজিলের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিয়োগদাতাদের ‘শ্রম শোষণ’-এর সাথে জড়িত বলে উল্লেখ করা হয়। সম্প্রতি ব্রাজিলের শ্রম আদালত রায় দিয়েছে যে, বিওয়াইডির বিরুদ্ধে ওই নির্ধারণ প্রক্রিয়াটি আইনসম্মত নয় এবং ব্রাজিলের শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, বিওয়াইডিকে সংশ্লিষ্ট তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে চীনের অবস্থান কী?”

জবাবে কুও চিয়া খুন বলেন, “আমরা বারবার জোর দিয়ে বলেছি, চীন সরকার শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সবসময় আইন ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়ে আসছে। চীন ব্রাজিলের সাথে সমতা, পারস্পরিক সুবিধা ও উইন-উইন সহযোগিতার ভিত্তিতে সব ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করতে ইচ্ছুক।”

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *