চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছে - Mati News
Sunday, August 16

চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছে

আগস্ট ১৩: চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় পেশাদার জনবল সংগঠিত করে, ৬টি ওয়ার্কিং গ্রুপ এবং ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি দলকে, চেচিয়াংসহ টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠিয়েছে।

ফসল উত্পাদন খাতে মন্ত্রণালয়টি, পানি নিষ্কাশন ও দুর্যোগ-ত্রাণসংশ্লিষ্ট যন্ত্রপাতি বরাদ্দ করেছে এবং সংশ্লিষ্ট প্রদেশগুলোকে দুর্যোগ-প্রভাবিত কৃষিজমির নালা-নর্দমা খনন ও পরিষ্কার করতে নির্দেশনা দিয়েছে, যাতে জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করা যায়।

প্রাণিসম্পদ খাতে, বন্যা-কবলিত এলাকায় প্রাণী রোগ প্রতিরোধ-সংক্রান্ত প্রযুক্তিগত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষকে মৃত গবাদি পশু ও হাঁস-মুরগির নিরাপদ নিষ্পত্তি এবং জীবাণুমুক্তকরণ ও রোগের উত্স নির্মূল করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মহামারি প্রতিরোধ করা যায়।

মত্স্য খাতে, সাংহাই, চিয়াংসু, চেচিয়াং ও ফুচিয়েন প্রদেশ ও শহরের মাছ ধরা নৌকাগুলোর সমুদ্রে যাওয়ার সময়সূচি সমন্বয় করা হয়েছে, যাতে ঝড়-বৃষ্টির প্রভাব এড়ানো যায়। এ ছাড়া, প্রায় ৪০ হাজার নৌকার মালিক ও ক্যাপ্টেনকে অনলাইনে মাছ ধরা নৌকার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *