তিন দেশে চীনের নতুন তিন রাষ্ট্রদূত, নিয়োগ দিলেন প্রেসিডেন্ট সি - Mati News
Tuesday, July 21

তিন দেশে চীনের নতুন তিন রাষ্ট্রদূত, নিয়োগ দিলেন প্রেসিডেন্ট সি

চীনের প্রোসিডেন্ট সি চিন পিং তিনজন নতুন রাষ্ট্রদূতদের নিয়োগ দিয়েছেন।

নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের একজন সিয়াং পো। তিনি ইরাকে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে ছুই ওয়েই-এর স্থলাভিষিক্ত করা হয়েছে। সাইপ্রাসে লিউ ইয়ানথাও-এর স্থলাভিষিক্ত হয়ে চীনের নতুন রাষ্ট্রদূত হয়েছেন ইয়াং ইয়ুনতোং। এছাড়া পানামায় সু সুয়েইয়ুয়ানের স্থলে নিয়োগ পেয়েছেন চাং সিয়াংইয়ান।

চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়। সোমবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএমজি

Chinese President Xi Jinping appoints new ambassadors - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *