‘তৃণমূলে জোর দিয়ে ‘জনগণের সেবা’ শক্তিশালী করছে সিপিপিসিসি’ - Mati News
Wednesday, March 4

‘তৃণমূলে জোর দিয়ে ‘জনগণের সেবা’ শক্তিশালী করছে সিপিপিসিসি’

মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) সদস্যদের তৃণমূল পর্যায়ের কার্যক্রম স্থানীয় পর্যায়ে জনগণের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সিপিপিসিসি মুখপাত্র লিউ চিয়েই।

চীনের শীর্ষ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন শুরুর একদিন আগে সিপিপিসিসি’র ১৪তম জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনের মুখপাত্র লিউ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৩ সালে কর্মসূচি চালুর পর থেকে চীনজুড়ে ১৫ হাজারেরও বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে। গত বছরই বাস্তবায়িত হয়েছে ৬ হাজারের বেশি কার্যক্রম, যা স্থানীয় সমস্যা সমাধান এবং জনগণের বাস্তব চাহিদা পূরণে সহায়তা করেছে।

লিউ বলেন, সিপিপিসিসি সদস্যরা কৃষিজমি, পশুপালন এলাকা, খনি ও কারখানায় গিয়ে কৃষি-প্রযুক্তি প্রশিক্ষণ, মরুকরণ প্রতিরোধ বিষয়ক সচেতনতা এবং বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কাজ করেছেন। পাশাপাশি মালভূমি ও সীমান্তবর্তী অঞ্চলে প্রাথমিক চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ, দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে বক্তৃতা এবং শিশুদের জন্মগত হৃদরোগ স্ক্রিনিংও পরিচালনা করা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন, ঘরে ঘরে সহায়তা প্রদান এবং প্রতিবন্ধী ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমও পরিচালিত হয়েছে।

লিউ আরও জানান, গত বছর জমা দেওয়া ৩ হাজারেরও বেশি প্রস্তাব ছিল কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, প্রসব, শিক্ষা ও বয়স্কদের যত্নের মতো গুরুত্বপূর্ণ জনস্বার্থ বিষয়কে কেন্দ্র করে।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *