দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত ১১ - Mati News
Thursday, August 6

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত ১১

https://k.sinaimg.cn/n/sinakd20260806s/100/w1500h1000/20260806/7ea1-17709f9fc10e93d1b8674046a09885b0.jpg/w700d1q75cms.jpg

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল (বুধবার) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে একই দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে কয়েকজন সেনা আহত হন। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের মনসুরি গ্রামের বাসিন্দাদের জরুরিভিত্তিতে এলাকা ত্যাগের নির্দেশনা জারি করে। পরে তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়।

এদিকে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শুবা গ্রামের উপকণ্ঠের একটি বনাঞ্চলে আগুন ধরিয়ে দেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় আকারের দাবানলে রূপ নেয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *