পেইতাইহ্যতে বিশিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিসির জ্যেষ্ঠ নেতা - Mati News
Thursday, August 27

পেইতাইহ্যতে বিশিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিসির জ্যেষ্ঠ নেতা

চীনের উত্তরাঞ্চলের হ্যপেই প্রদেশের সমুদ্র উপকূলীয় অবকাশকেন্দ্র পেইতাইহ্যতে গ্রীষ্মকালীন অবকাশে থাকা বিশিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ নেতা ছাই ছি।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের পক্ষ থেকে ছাই ছি দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বিশেষজ্ঞদের শুভেচ্ছা জানান। তিনি সিপিসি কেন্দ্রীয় কমিটি ও চীনের স্টেট কাউন্সিলের পক্ষ থেকেও তাদের অভিনন্দন ও শুভকামনা পৌঁছে দেন।

প্রতি বছর গ্রীষ্মকালে বিশিষ্ট বিশেষজ্ঞদের পেইতাইহ্যতে আমন্ত্রণ জানানো সিপিসি কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এ বছর আমন্ত্রিতদের মধ্যে মৌলিক গবেষণা, কৌশলগত প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খাতের মূল প্রযুক্তি, দর্শন এবং সমাজবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা রয়েছেন।

সাক্ষাৎকালে ছাই ছি বিশেষজ্ঞদের বিজ্ঞানমনস্কতার চেতনা ধারণ করে নিজ নিজ ক্ষেত্রে নতুন সাফল্য অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, সমাজতান্ত্রিক আধুনিকায়নের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের জন্য তাদের আরও বড় অবদান রাখতে হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *