ফরাসি অর্থনীতি, অর্থ, শিল্প, জ্বালানি ও ডিজিটাল সার্বভৌমত্ব মন্ত্রীর সঙ্গে হ্য লি ফেংয়ের সাক্ষাৎ - Mati News
Tuesday, July 21

ফরাসি অর্থনীতি, অর্থ, শিল্প, জ্বালানি ও ডিজিটাল সার্বভৌমত্ব মন্ত্রীর সঙ্গে হ্য লি ফেংয়ের সাক্ষাৎ

মার্চ ১৭: চীন-ফ্রান্স উচ্চপর্যায়ের অর্থনৈতিক ও আর্থিক সংলাপের প্রধান চীনা আলোচক ও চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লি ফেং ফ্রান্সের আলোচক রোল্যান্ড লেস্কুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। লেস্কুরের অনুরোধে প্যারিসে অনুষ্ঠিত চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা সাম্প্রতিক চীন-ফ্রান্স অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন।

হ্য লি ফেং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বেইজিং কাজ করতে ইচ্ছুক। পাশাপাশি, দুই দেশের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ফ্রান্সের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চীন। সাক্ষাৎকালে তিনি চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সম্পর্কেও গণমাধ্যমকে অবহিত করেন।

অন্যদিকে রোল্যান্ড লেস্কুর বলেন, ফ্রান্স চীনের সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা বৃদ্ধি এবং বৃহত্তর অগ্রগতি অর্জনে ফ্রান্স চীনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

লিলি/তৌহিদ/রুবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx