বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ - Mati News
Tuesday, September 1

বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাঁরা গভীর মতবিনিময় করে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, চীন তার প্রতিবেশী কূটনীতিতে বাংলাদেশকে সবসময় গুরুত্বপূর্ণ অবস্থানে রাখে এবং বাংলাদেশের সব মানুষের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে।

তিনি আরও বলেন, নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল নিশ্চিত করা সম্ভব হবে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর অভিনন্দন বার্তা পাঠানোর জন্য প্রেসিডেন্ট সি চিন পিংকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ চীনকে একটি বিশ্বস্ত ও প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করে এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ এক-চীন নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ প্রস্তুত।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *