বোহাই সাগরে চীনের বিশাল গ্যাসক্ষেত্রের প্রথম ধাপ চালু - Mati News
Friday, August 14

বোহাই সাগরে চীনের বিশাল গ্যাসক্ষেত্রের প্রথম ধাপ চালু

চীনের বোহাই সাগরে দেশটির বড় গ্যাসক্ষেত্র পোচং ১৯-৬-এর প্রথম ধাপ পুরোপুরি চালু হয়েছে। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন জানিয়েছে, এই প্রকল্প থেকে প্রতিদিন ৫ হাজার ২০০ টনের বেশি তেল ও গ্যাস উৎপাদন হচ্ছে।

চীনের জ্বালানি সরবরাহ বাড়াতে এই গ্যাসক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে এটি বোহাই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করবে।

বোহাই সাগরের মাঝামাঝি এলাকায় অবস্থিত পোচং ১৯-৬ গ্যাসক্ষেত্রে ২০০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে ২০ কোটি ঘনমিটারের বেশি তেলজাতীয় তরল সম্পদ।

গ্যাসক্ষেত্রটি সমুদ্রের নিচে ৫ হাজার মিটারেরও বেশি গভীরে অবস্থিত। এ কারণে এখান থেকে তেল ও গ্যাস উত্তোলন বেশ কঠিন। কারণ, এই এলাকায় তেল-গ্যাসের মজুত অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে এবং মাটির নিচের শিলাস্তরও বেশ জটিল।

তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চীন এই কঠিন পরিবেশে গ্যাস উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে।

চীনে প্রাকৃতিক গ্যাসের মজুত সব এলাকায় সমান নয়। দেশটির পশ্চিমাঞ্চলে গ্যাসের মজুত বেশি হলেও পূর্বাঞ্চলে তুলনামূলকভাবে কম। তাই পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বোহাই সাগরের এই গ্যাসক্ষেত্রটি বিশেষ গুরুত্বপূর্ণ।

সূত্র: সিএমজি

China's Bozhong 19-6 gas field. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *