পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প - Mati News
Friday, August 14

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্ত প্রকৃতি পুনরুদ্ধারে আরও বড় উদ্যোগ নিয়েছে চীন। এ বছর দেশটির বিভিন্ন এলাকায় প্রযুক্তি ব্যবহার করে বন, মরুভূমি ও বৃষ্টিবনের পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলছে। আগামী কয়েক মাসে নতুন করে আরও বেশ কিছু পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।

উত্তর চীনের হ্যপেই প্রদেশের চাংচিয়াখৌ এলাকায় গাছ লাগানোর কাজে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন গবেষকরা। বালুময় জমিতে লাগানো চারার শিকড় যাতে মাটির আরও গভীরে যেতে পারে, সে জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ ‘রুট-গাইডিং টিউব’।

এই পদ্ধতিতে গাছের শিকড় গভীরে গিয়ে মাটির নিচের পানি পর্যন্ত পৌঁছাতে পারছে। ফলে গাছকে বাঁচিয়ে রাখতে প্রচলিত পদ্ধতিতে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন কমছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, নতুন এই পদ্ধতি ব্যবহারের ফলে প্রায় ৬৬৭ হেক্টর বালুময় জমিতে তিন বছর পরও বেঁচে থাকা গাছের হার প্রায় ৩৫ শতাংশ থেকে বেড়ে ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

হ্যপেই একাডেমি অব ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট সু চেনহুয়া বলেন, গাছের শিকড় এখন মাটির দুই থেকে তিন মিটার গভীরে পৌঁছেছে। ফলে চারাগুলো নিজেরাই মাটির নিচের পানি খুঁজে নিতে পারছে।

সূত্র: সিএমজি

China's ecosystems restoration project contributes to world ecological  progress - People's Daily Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *