মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় - Mati News
Friday, August 28

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে শান্তি আলোচনা এগিয়ে নিতে এবং সেখানে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করে যেতে চীন প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনের এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

মুখপাত্র লিন চিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন এবং শান্তি আলোচনার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পেশ করা চার দফা প্রস্তাবের চেতনাকে ধারণ করে, আমরা এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত।

চলতি বছরের ১৪ এপ্রিল বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতকালে প্রেসিডেন্ট সি চিন পিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রচারে এই চার দফা প্রস্তাব পেশ করেছিলেন। ওই প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান প্রচার, জাতীয় সার্বভৌমত্বকে সম্মান জানানো, আন্তর্জাতিক আইনের শাসন বজায় রাখা এবং নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *