মহাকাশে চীনের নতুন ইন্টারনেট স্যাটেলাইট - Mati News
Friday, September 25

মহাকাশে চীনের নতুন ইন্টারনেট স্যাটেলাইট

নতুন ব্যাচের ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। বুধবার দেশটির দক্ষিণের হাইনান প্রদেশের বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৮-এ ক্যারিয়ার রকেটের মাধ্যমে এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

বেইজিং সময় রাত ৯টা ৩২ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে স্যাটেলাইটগুলো। এগুলো চীনের নিম্নকক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের ২৬তম ব্যাচ। এই স্যাটেলাইটগুলো মহাকাশভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবহৃত হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *