সেপ্টেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে চীন ও উজবেকিস্তানের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও রাজনৈতিক ও আইনবিষয়ক কমিশনের প্রধান ছেন ওয়েনছিং এবং উজবেকিস্তানের নিরাপত্তা পরিষদের সচিব ভিক্টর মাহমুদভ যৌথভাবে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন।
এ সময় ছেন ওয়েনছিং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। পাশাপাশি চীন-উজবেকিস্তান আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা ব্যবস্থার কার্যকর ভূমিকা কাজে লাগিয়ে দুই দেশের আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে চায় বেইজিং।
মাহমুদভ বলেন, বৈঠকে অর্জিত ঐকমত্য ও ফলাফল বাস্তবায়নে চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত উজবেকিস্তান। তিনি দুই দেশের আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: সিএমজি




















