‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ - Mati News
Thursday, November 19

‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ

আজ (রোববার) চীনের গভীর সমুদ্র ও মেরু অঞ্চলে অনুসন্ধান এবং সমুদ্রপথের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের লক্ষ্যে, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র, নিজস্ব উদ্যোগে উদ্ভাবিত ‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ করেছে।

নতুন এই সংস্করণের বৈশ্বিক পূর্বাভাস ব্যবস্থার রেজল্যুশন আগের সংস্করণের তুলনায় দ্বিগুণ উন্নত হয়ে ৫ কিলোমিটারে পৌঁছেছে। চীনের উপকূলীয় সমুদ্র অঞ্চল ও পশ্চিম প্রশান্ত মহাসাগরসহ গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে এই রেজল্যুশন উন্নীত হয়েছে ১ কিলোমিটারে। এর ফলে, গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলের তলদেশের ভূপ্রকৃতি ও পানির বৈশিষ্ট্য আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে।

বর্তমানে এই মডেলের সামগ্রিক কার্যক্ষমতা আন্তর্জাতিক অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। চীনের বিভিন্ন সামুদ্রিক উৎপাদন ও কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়েও এটি ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *