খোং চিয়া চিয়া প্রেম
মে ৭: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গতকাল (বুধবার) জানান, ৪৮তম আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সাথে বৈঠকে মিলিত হবেন।
তিনি বলেন, থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও থাই জনগণের স্বার্থ রক্ষার মূল শর্তে, থাই-কম্বোডিয়া সম্পর্ক নির্ধারিত হতে হবে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে সম্ভাব্য বৈঠক নিয়ে তিনি আরও বলেন, বৈঠক হবে, তবে তা দ্বিপাক্ষিক নয়। স্বাগতিক হিসেবে ফিলিপিন্স গ্রুপ আলোচনা আয়োজন করতে পারে। তবে যে-কোনো আলোচনা থাইল্যান্ডের জন্য অনুকূল হতে হবে।
এদিন তিনি একটি প্রতিনিধিদল নিয়ে ফিলিপিন্সের উদ্দেশে রওয়ানা হন। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ৪৮তম আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন।
সিএমজি




















