যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন - Mati News
Wednesday, June 17

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

১৩ জুন: চীনের প্রতিষ্ঠান ও নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় চীনের মূল ভূখণ্ড ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার প্রতিক্রিয়ায় এ কথা জানালেন লিন চিয়ান।

তিনি বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিহীন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনবিহীন একতরফা নিষেধাজ্ঞার দৃঢ় বিরোধিতা করে চীন। চীনা প্রতিষ্ঠান ও নাগরিকের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না বলেও তিনি সতর্ক করেন।

মুখপাত্র লি জানান, চীন সবসময় বৈধ আন্তর্জাতিক বাণিজ্য সমর্থন করে এবং অন্য দেশের একতরফা চাপ প্রয়োগের বিরোধিতা করে আসছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx