যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান জানায় চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইরানের ওপর মার্কিন চাপ সম্পর্কে এ কথা বলেন।
তিনি আরও বলেন, চীন বরাবরই মনে করে, সামরিক উপায় ও নিষেধাজ্ঞা সমস্যার সমাধানে সাহায্য করবে না। এগুলো কেবল উত্তেজনা বাড়াবে ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, যা কোনো পক্ষেরই স্বার্থই রক্ষা করবে না।
সূত্র: সিএমজি বাংলা

















