রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সংলাপের ওপর জোর, প্রত্যাবাসনের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত - Mati News
Friday, July 24

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সংলাপের ওপর জোর, প্রত্যাবাসনের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত

আফরিন মিম

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধানে চীন সবসময় সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতাকে সমর্থন করে।

রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে যে, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাজনৈতিক সংলাপের মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যে চীন জাতিসংঘ, আসিয়ান এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ-চীন সম্পর্ক প্রসঙ্গেও ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব’-এর নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। তিনি জানান, মুক্ত বাণিজ্য চুক্তি, তিস্তা মহাপরিকল্পনা, সামুদ্রিক সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্বসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।

সিএমজি বাংলা

C:\Users\USER\Desktop\images.jfif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *