শাংহাইয়ে এআই পণ্যের শোরুম চালু - Mati News
Monday, August 31

শাংহাইয়ে এআই পণ্যের শোরুম চালু

মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইতে বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর পণ্য নিয়ে চালু হয়েছে একটি বিশেষ বিক্রয়কেন্দ্র। সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই শোরুমে ৫০০টিরও বেশি আধুনিক এআই পণ্য রাখা হয়েছে।

‘মেটএআই হাব’ নামে কেন্দ্রটি প্রায় ২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত। এখানে শিক্ষা সহায়ক রোবট, স্মার্ট স্বাস্থ্য সহকারী, বুদ্ধিমান অফিস সরঞ্জাম এবং পোষা প্রাণীর জন্য এআই সঙ্গীর মতো নানা প্রযুক্তিপণ্য প্রদর্শিত হচ্ছে।

এখানে রোবটের নাচ দেখা, এআইয়ের সঙ্গে সরাসরি কথোপকথন এবং স্মার্ট হোম প্রযুক্তি পরীক্ষার সুযোগও রয়েছে।

এ ছাড়া প্রযুক্তি উদ্ভাবকদের জন্য এখানে ‘সৃজনশীল অঞ্চল’ তৈরি করা হয়েছে। স্টার্টআপ উদ্যোক্তারা নতুন প্রযুক্তির নমুনা তৈরি ও বাজারে এর সম্ভাবনাও পরীক্ষা করছেন এখানে।

উদ্যোক্তা লান ছাওসিয়াং জানালেন, এখানে তিনি আধুনিক ডেস্কটপ ফাইভ-অ্যাক্সিস সিএনসি মেশিন ও ইউভি প্রিন্টারের মতো নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *