শেনচৌ-২৩ মহাকাশযানটিকে শনিবার চীনের চিয়ুছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র এলাকায় স্থানান্তর করা শুরু হয়েছে। উপযুক্ত সময়ে এটি উৎক্ষেপণ করা হবে। কর্তৃপক্ষের বরাতে শনিবার এ খবর জানিয়েছে সিসিটিভি।
একটি বিশেষ ভ্রাম্যমাণ প্লাটফর্মের সহায়তায় প্রকৌশলীরা প্রায় ৬০ মিটার উঁচু রকেট ও মহাকাশযানের সমন্বিত কাঠামোটিকে খাড়াভাবে উৎক্ষেপণ টাওয়ারের দিকে নিয়ে যান।
চূড়ান্ত সংযোজন ও পরীক্ষাগারে প্রথমে রকেট এবং মহাকাশযান একত্রে সংযুক্ত করা হয়। উৎক্ষেপণের আগপর্যন্ত এটি খাড়া অবস্থায়ই রাখা হবে।
সব পরীক্ষা শেষ হলে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বিশেষ ইস্পাত রেলপথ দিয়ে খাড়া অবস্থায় উৎক্ষেপণ প্যাডে নেওয়া হবে শেনচৌ-২৩’কে।
সূত্র: সিএমজি





















