সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বহুপাক্ষিকতার চর্চা করবে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় - Mati News
Wednesday, October 14

সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বহুপাক্ষিকতার চর্চা করবে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) এশিয়ার নিরাপত্তাবিষয়ক সংলাপ ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। প্রতিষ্ঠার পর থেকে এ সম্মেলন এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে কাজ করে আসছে। পাশাপাশি, এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সিআইসিএ সপ্তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও আজারবাইজান সফর সম্পর্কে বিস্তারিত জানানোর সময় এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং জানান, আসন্ন শীর্ষ সম্মেলনে চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা ও মতবিনিময় করবে এবং বহুপাক্ষিকতার চর্চা করবে। পাশাপাশি, চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করবে চীন। এশিয়ার আঞ্চলিক শাসনব্যবস্থার উন্নয়ন এবং অভিন্ন ভবিষ্যতের এশীয় সমাজ গড়ে তুলতে চীন নতুন অবদান রাখার চেষ্টা করবে বলেও জানান তিনি।

মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক জটিল ও পরিবর্তনশীল পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর বিষয়ে এশিয়ার দেশগুলোর প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *