সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে পারস্পরিক আস্থা ও লাভজনক সহযোগিতা আরও জোরদারে আগ্রহী চীন। শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মাও নিং জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী রিক হাওয়েনিপওয়েলা শুক্র থেকে আগামী বুধবার চীন সফর করবেন।
২০১৯ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’দেশের সম্পর্ক দ্রুত ও বহুমাত্রিকভাবে এগিয়েছে। পারস্পরিক সম্মান ও অভিন্ন উন্নয়নের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ বলে সংবাদ সম্মেলনে জানান মাও নিং।
তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি রিক হাউয়েনিপওয়েলার প্রথম চীন সফর।
সিএমজি




















