《习近平经济文选》第一卷和《习近平与大学生朋友们》第一、二卷繁体版在香港首发

মার্চ ১৮: ইউনাইটেড পাবলিশিং গ্রুপ সম্প্রতি হংকং-এ ‘সি চিন পিং-এর অর্থনৈতিক রচনাবলী’-এর প্রথম খণ্ড এবং ‘সি চিন পিং ও তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ডের প্রথাগত চীনা সংস্করণ প্রকাশ করেছে। আজ (বুধবার) হংকং-এ এই তিনটি বইয়ের প্রকাশনা ও উন্মোচন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সি চিন পিং-এর অর্থনৈতিক রচনাবলী’-এর প্রথম খণ্ডে ২০১২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক নির্মাণ বিষয়ক সি চিন পিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক রচনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এটি সি চিন পিং-কে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীনের অর্থনৈতিক উন্নয়নের ঐতিহাসিক অর্জন ও রূপান্তরকে ব্যাপকভাবে প্রতিফলিত করে। একইসাথে, চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের রাজনৈতিক অর্থনীতির জন্য নতুন দিগন্ত উন্মোচনে সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাধারাকে মূর্ত করে।
অন্যদিকে, ‘সি চিন পিং ও তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা’ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ডে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সি চিন পিং-এর আলাপচারিতা এবং আন্তরিক আদান-প্রদানের নানা গল্প তুলে ধরা হয়েছে। এগুলো তরুণদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি তাঁর অবিচল যত্ন এবং ভালোবাসাকে প্রামাণিকভাবে লিপিবদ্ধ করে। এই বইটি যুব কর্ম বিষয়ে সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার গভীর অধ্যয়নের জন্য একটি জীবন্ত পাঠ্য হিসেবে কাজ করবে।
এই তিনটি বইয়ের প্রথাগত চীনা সংস্করণ প্রকাশের মাধ্যমে হংকং ও ম্যাকাও-এর পাঠকরা সি চিন পিং-এর অর্থনৈতিক চিন্তাধারাকে পদ্ধতিগতভাবে উপলব্ধি করতে এবং নতুন উন্নয়ন দর্শনকে গভীরভাবে বুঝতে সক্ষম হবেন।
সিএমজি




















