চীনের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও সামাজিক কমিটির ২১তম গোলটেবিল বৈঠক গতকাল (সোমবার) চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। ‘দারিদ্র্য মোকাবিলা ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি’, ‘চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগের গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধি’ এবং ‘মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা’—এই তিন বিষয়ে গভীর আলোচনা করেন চীন ও ইইউর ৩৭ জন প্রতিনিধি।
চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-এর ভাইস চেয়ারম্যান ও মহাসচিব এবং চীনের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের চেয়ারম্যান ওয়াং তংফেং বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেওয়া ভাষণে ওয়াং তংফেং বলেন, চীন ও ইইউর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা চীন-ইইউ সম্পর্কের উন্নয়ন নিয়ে গভীর মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান, যা নতুন পরিস্থিতিতে চীন-ইইউ সম্পর্কের উন্নয়নের পথনির্দেশ দিয়েছে।
তিনি বলেন, চীন ও ইইউর উচিত অংশীদারত্বের পথ অনুসরণ করা, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তিমূলকতা সমুন্নত রাখা এবং বহুপক্ষবাদকে সমর্থন করা। এতে করে আরও বেশি পারস্পরিক সম্মান, আস্থা, কল্যাণকর সহযোগিতা এবং ন্যায়বিচারের ভিত্তিতে ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।
সূত্র: সিএমজি




















