মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের একটি পানি স্থানান্তর প্রকল্পের মাধ্যমে শুষ্ক উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে এ পর্যন্ত ৮৮ বিলিয়ন ঘনমিটার পানি সরবরাহ করা হয়েছে। এর ফলে এই অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অভাবনীয় পরিবর্তন এনেছে।
প্রকল্পটির পানি ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে সাতটি প্রদেশ ও পৌরসভার প্রায় ১৯ কোটি ৫০ লাখ মানুষ এখন সরাসরি দক্ষিণের উচ্চমানের পানি সুবিধা পাচ্ছেন। বেইজিংয়ের শহরাঞ্চলে ব্যবহৃত পানির ৮০ শতাংশেরও বেশি এখন এই প্রকল্পের মাধ্যমে আসে। শুধু তাই নয় থিয়ানচিনের পুরো প্রধান শহর এলাকা এখন এই দক্ষিণের পানির ওপর নির্ভরশীল।
পানির মান রক্ষায় মহাকাশ থেকে মাটির নিচ পর্যন্ত বিস্তৃত একটি স্মার্ট পরিদর্শন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রকল্পের ‘স্মার্ট ব্রেন’ হিসেবে পরিচিত এআই-চালিত ‘থিয়ানহ্য’ মডেল সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এছাড়া একটি ‘ডিজিটাল টুইন’ নেটওয়ার্কের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পানি বণ্টন নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কেবল পানীয় জল নয়, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি ব্যবহার করে এই প্রকল্পের মাধ্যমে পথিমধ্যের ৫০টিরও বেশি নদ-নদী পুনরুজ্জীবিত করা হয়েছে। পুরো নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে বর্তমানে ইয়াংজি নদী থেকে হানচিয়াং নদী পর্যন্ত সংযোগ তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশাল টানেল বোরিং মেশিনের সাহায্যে এই প্রকল্পের মূল সুড়ঙ্গের প্রায় ২৪ কিলোমিটার খনন কাজ ইতোমত্যেই সম্পন্ন হয়েছে।
সিএমজি





















