২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত - Mati News
Wednesday, June 10

২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত

চীনের জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান ফাউন্ডেশন আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ‘২০২৫ সালের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি’র তালিকা প্রকাশ করেছে। ৬০০টিরও বেশি মৌলিক গবেষণা থেকে দুই দফা কঠোর ভোটগ্রহণ ও বিশেষজ্ঞ পর্যালোচনার পর এই ১০টি মাইলফলক অর্জনকে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত শীর্ষ ১০টি বৈজ্ঞানিক অগ্রগতি হলো:

১. ছাংএ্য-৬ এর সাফল্য: প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহ করে এর বিবর্তনমূলক ইতিহাস ও বিশাল সংঘর্ষের প্রভাব উন্মোচন।

২. হীরার ফিল্ম উৎপাদন: উদ্ভাবনী পদ্ধতিতে বৃহৎ পরিসরে নমনীয় ও অতি-সমতল হীরার ফিল্ম তৈরির প্রযুক্তি।

৩. পরমাণু ফিউশন: নিয়ন্ত্রিত পারমাণবিক ফিউশন যন্ত্রের মাধ্যমে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সফল পরিচালনা।

৪. হৃদরোগ গবেষণা: সেরামাইড রিসেপ্টর ও ব্যাকটেরিয়াল নিয়ন্ত্রক আবিষ্কার এবং হৃদরোগ ও বিপাকীয় রোগে তাদের ভূমিকা নিশ্চিতকরণ।

৫. অঙ্গ প্রতিস্থাপন: মানুষের দেহে জিন-সম্পাদিত শূকরের যকৃৎ স্থাপনের মাধ্যমে আন্তঃপ্রজাতি অঙ্গ প্রতিস্থাপনের বাধা অতিক্রম।

৬. বার্ধক্য প্রক্রিয়া: প্রদাহজনিত বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া ব্যাখ্যা এবং এর বহুমাত্রিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন।

৭. গভীর সমুদ্র গবেষণা: সমুদ্রখাতের গভীরতম বিন্দুতে একটি সমৃদ্ধ কেমোসিন্থেটিক জৈবিক সম্প্রদায়ের অস্তিত্ব আবিষ্কার।

৮. সেমিকন্ডাক্টর চিপ: পূর্ণ-কার্যকরী দ্বি-মাত্রিক সেমিকন্ডাক্টর ও সিলিকন-ভিত্তিক হাইব্রিড আর্কিটেকচারের ইন্টিগ্রেটেড ফ্ল্যাশ মেমরি চিপ তৈরি।

৯. পারমাণবিক জ্বালানি: গলিত লবণ চুল্লির ওপর ভিত্তি করে থোরিয়াম-ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানি রূপান্তর অর্জন।

১০. সৌর কোষ: মহাকাশ ব্যবহারের উপযোগী উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন নমনীয় ট্যান্ডেম সৌর কোষের নতুন ইন্টারফেস নিয়ন্ত্রণ পদ্ধতি।

উল্লেখ্য, এই নির্বাচন প্রক্রিয়ায় চীনের প্রায় ৩,০০০ বিজ্ঞানী ও গবেষক অংশ নিয়েছেন, যার মধ্যে ৪৮০জন অ্যাকাডেমিয়া ও সায়েন্সেস-এর সদস্য।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx