২০২৫ সালে ৪টি মূল ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে সিপিপিসিসি - Mati News
Tuesday, March 3

২০২৫ সালে ৪টি মূল ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে সিপিপিসিসি

মার্চ ৩: চীনের ১৪তম জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চতুর্থ অধিবেশন উপলক্ষে আজ (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিপিপিসিসি’র মুখপাত্র লিউ চিয়ে ই দেশি-বিদেশি গণমাধ্যমকে অধিবেশনের প্রাসঙ্গিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

মুখপাত্র বলেন, ২০২৫ সালে সিপিপিসিসি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সামগ্রিক নেতৃত্বকে সমর্থন করে এবং ২০তম সিপিসি জাতীয় কংগ্রেস ও এর পরবর্তী পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনাকে আন্তরিকভাবে বাস্তবায়ন করে। কেন্দ্রীয় কাজ ও সামগ্রিক পরিস্থিতিকে কেন্দ্র করে উচ্চমানের উন্নয়ন এবং চীনের আধুনিকায়নের জন্য সিপিপিসিসি উচ্চমানের পরামর্শ দিয়েছে।

২০২৫ সালে সিপিপিসিসি মূলত ৪টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে: প্রথমত, কর্তব্য পালনের সব ক্ষেত্রে সিপিসি’র নেতৃত্ব সমুন্নত রাখা এবং সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। দ্বিতীয়ত, চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের জন্য পরামর্শ ব্যবস্থা প্রচার করা এবং বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিষেবা প্রদান করা। তৃতীয়ত, সংস্কার ও উদ্ভাবনের চেতনা নিয়ে নিয়মিত কাজ করা এবং পরামর্শের মান উন্নত করা। চতুর্থত, কর্তব্য পালনের সক্ষমতা এবং পরামর্শদাতা সংস্থা হিসেবে এর কার্যকারিতা বৃদ্ধি করা। (তুহিনা/তৌহিদ)

C:\Users\chengmin.BANA12045D23\Desktop\微信截图_20260303160547.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *