এপ্রিল ২৭: সিচাংয়ের প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজ জোরদার করতে এবং জাতীয় পরিবেশগত নিরাপত্তা সুসংহত করতে, সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ‘সিচাং বাস্তুতান্ত্রিক নিরাপত্তা বেষ্টনী সংরক্ষণ ও নির্মাণ পরিকল্পনা (সংশোধিত সংস্করণ)’ প্রকাশ করেছে।
এই পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত সিচাংয়ের বনাঞ্চলের হার ১২.৬১ শতাংশ ছাড়িয়ে যাবে, তৃণভূমির আচ্ছাদন ৬০ শতাংশেরও বেশি হবে এবং মাটি-পানি সংরক্ষণ হার ৯২.২২ শতাংশে উন্নীত করা হবে। এ ছাড়া অঞ্চলের মোট ভূমির এক-তৃতীয়াংশের বেশি এলাকা প্রকৃতি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে, যার ফলে পরিবেশের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পরিকল্পনায় আরো উল্লেখ করা হয়েছে যে, উত্তর-পশ্চিম সিচাংয়ের চিয়াংথাং মালভূমির পরিবেশগত সুরক্ষা ও পুনরুদ্ধারের মতো প্রধান প্রকল্প বাস্তবায়ন করা হবে, প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থার উন্নতি করা হবে এবং আলপাইন বাস্তুতন্ত্র ও পার্বত্য ক্রায়োস্ফিয়ার বৈশিষ্ট্যযুক্ত জাতীয় উদ্যান তৈরির কাজ জোরদার করা হবে।
সিএমজি





















