চীনে চালু হলো পরিবেশবান্ধব বিদ্যুৎ সার্টিফিকেট মূল্য সূচক - Mati News
Wednesday, September 16

চীনে চালু হলো পরিবেশবান্ধব বিদ্যুৎ সার্টিফিকেট মূল্য সূচক

পরিবেশবান্ধব বিদ্যুৎ বাজারের প্রকৃত চিত্র তুলে ধরতে এবং বাজার ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ করতে নতুন একটি মূল্যসূচক চালু করেছে চীনের ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি গ্রিন ইলেকট্রিসিটি সার্টিফিকেট এর এই মূল্য সূচকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নতুন এই সূচকের ভিত্তি সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাস, যার সূচক ধরা হয়েছিল ১০০ পয়েন্ট। চলতি বছরের জুন মাসে এই সূচকটি দাঁড়িয়েছে ১৮১ পয়েন্টে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ২ শতাংশ বেশি।

বায়ুশক্তি, সৌরশক্তি এবং বায়োমাস পাওয়ারের মতো নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎই হলো পরিবেশবান্ধব বিদ্যুৎ, যার মূল্য মূলত পরিষ্কার ও টেকসই জ্বালানি খাতের অগ্রগতির ব্যারোমিটার হিসেবে কাজ করে।

সূত্র: সিএমজি বাংলা

China Invests $546 Billion in Clean Energy, Far Surpassing the U.S. |  Scientific American

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *