চীনের উপহারের জাহাজ পেল আইভরি কোস্ট - Mati News
Wednesday, July 29

চীনের উপহারের জাহাজ পেল আইভরি কোস্ট

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে চীনের উপহার হিসেবে পাওয়া দুটি টহল জাহাজ আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত করেছে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজ দুটি নৌবাহিনীর কমিশনে অন্তর্ভুক্ত করা হয়।

এ দুই জাহাজের নামকরণ করা হয়েছে দেশটির বিশিষ্ট দুই নৌ কর্মকর্তা ক্যাপ্টেন ব্লামাসি তুরে এবং কমান্ডার ইয়াকুবা সানোগো-এর নামে।

আইভরি কোস্টে অবস্থিত চীনা দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে ইয়ান লেই বলেন, ‘চীনের উপহার আইভরি কোস্টকে দেওয়া টহল জাহাজ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয়েছে এখন।’

দীর্ঘদিন গিনি উপসাগরে জলদস্যুতা দমনে জাতীয় টহল এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে আইভরি কোস্ট । তবে, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ অঞ্চলে জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতির ঘটনা বেড়েছে, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য এখনো বড় হুমকি।

আইভরি কোস্ট কর্তৃপক্ষের মতে, নতুন টহল জাহাজ নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি বাংলা

Ivory Coast Navy commissions donated Patrol Vessels 📌 The Navy of Ivory  Coast has commissioned 2 patrol vessels donated by China at the Plateau  Naval Base in Abidjan on July 2, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *