আমার পায়ের তলায় মাটি নেই: তসলিমা নাসরিন - Mati News
Sunday, July 5

আমার পায়ের তলায় মাটি নেই: তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন

নিজের পায়ের তলায় মাটি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ওই স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, আমি কিন্তু মোটেও চালাক চতুর, অথবা বুদ্ধিমতি নই। নিতান্তই বোকা, কিছুটা মূর্খও, আর অনেকটাই উদাসীন। আমার বোকামির জন্য জীবনে ঠকেছি বিস্তর। এখনও ঠকি।

এই যে আমি আজ নিঃস্ব, এই যে আমার পায়ের তলায় মাটি নেই, যা অর্জন করেছিলাম, সব যে এক এক করে হারিয়েছি আমি, এই যে আমার আজ কেউ নই, সব কিছুর পেছনে দায়ী কিন্তু আমিই।

যা ছিল আমার, আমি তার কিছুই ধরে রাখতে পারিনি। বোকামোর জন্যই পারিনি। হাতের মুঠোয় হীরে ছিল, ফেলে দিয়েছি। না, হীরেকে কাচ ভেবে ভুল করে ফেলে দিইনি, হীরেকে হীরে ভেবেই ফেলে দিয়েছি।

আজ সব কিছু হারিয়ে, যশ খ্যাতি প্রতিপত্তি, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধবী— আমি একা। এ কারণে আমি কাঁদতে বসে যাইনি কিন্তু। বাকিটা পথ একাই চলব যেমন চলছি। জগৎ সংসার নিয়ে এমনই উদাসীন থাকব, যেমন আছি।

চরিত্র কি চাইলেই বদলানো যায়! এই চরিত্রে মানুষকে বিশ্বাস করা আর প্রচণ্ড পরিমাণে বেহিসেব আছে। দুঃখ করি না, অতি সামান্য ঘিলু নিয়ে আমি যে এখনও খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছি, এটাই তো অনেক।

সূত্র : যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx