তাহসানের সঙ্গে টুম্পার ‘তুমিময়’
Tuesday, February 24

তাহসানের সঙ্গে টুম্পার ‘তুমিময়’

তাহসান ও টুম্পা
তাহসান ও টুম্পা

‘কাভার গার্ল’ খ্যাত টুম্পা এবার গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে। কাভার সং গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী মেইন্সট্রিমে ইতিমধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় তাহসানের সঙ্গে গাইলেন ‘তুমিময়’ শিরোনামের নতুন গান।

তাহসানের গানের দারুণ ভক্ত টুম্পা। এবার সেই তাহসানের সঙ্গে গান গাইতে পেরে বেজায় খুশি তিনি।

প্রিয় শিল্পীর সঙ্গে গান গাইতে পেরে বলেন, ‘তাহসান ভাইয়ার সঙ্গে গান গাইতে পেরে ভীষণ আনন্দিত।‘

‘গানের কথাগুলো আমার কাছে অনেক ভাল লেগেছে আশা করি শ্রোতাদেরও অনেক ভালো লাগবে।‘

ভবিষ্যতে শ্রোতাদের জন্য আরো সুন্দর গান উপহার দিতে চান টুম্পা।

গানটির রেকর্ডিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গানটি যৌথভাবে লিখেছেন তাহসান শুভ ও মাহমুদ মানজুর। গানটির সুর ও সংগীতকার নাভেদ পারভেজ জানান, গানটিতে চার দেশের যন্ত্রশিল্পীরা যন্ত্র বাজিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *