চলতি বছরের প্রথমার্ধে ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন - Mati News
Wednesday, August 12

চলতি বছরের প্রথমার্ধে ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন

২০২৬ সালের প্রথমার্ধে, ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৮ কোটি বেশি।

এর মধ্যে, শহুরে বাসিন্দাদের অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা ছিল ২৫৯.৪ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫.৮ শতাংশ বেশি; গ্রামীণ বাসিন্দাদের ভ্রমণের সংখ্যা ছিল ৮৬.৯ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৩ শতাংশ বেশি।

প্রান্তিক হিসেবে দেখলে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনাদের অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা ছিল ১৯০.১ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬.০ শতাংশ বেশি; দ্বিতীয় প্রান্তিকে ভ্রমণের সংখ্যা ছিল ১৫৬.২ কোটি, যা গত বছরের তুলনায় ৪.৮ শতাংশ বেশি।

২০২৬ সালের প্রথমার্ধে, চীনাদের অভ্যন্তরীণ ভ্রমণের মোট ব্যয় ছিল ৩.২১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়কালের চেয়ে ২.০ শতাংশ বেশি। এর মধ্যে, শহুরে বাসিন্দাদের ভ্রমণ-ব্যয় ছিল ২.৬৬ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের চেয়ে ২.২ শতাংশ বেশি; আর গ্রামীণ বাসিন্দাদের ভ্রমণ-ব্যয় ছিল ০.৫৬ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের চেয়ে ০.৬ শতাংশ বেশি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *