চীনের আর্থিক খাতকে পার্টির চিন্তাধারায় সুসজ্জিতকরণে জোর জ্যেষ্ঠ কর্মকর্তার - Mati News
Saturday, July 4

চীনের আর্থিক খাতকে পার্টির চিন্তাধারায় সুসজ্জিতকরণে জোর জ্যেষ্ঠ কর্মকর্তার

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কাজগুলো দৃঢ় ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় আর্থিক কর্ম কমিশনের সম্পাদক হ্য লিফেং । বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের আর্থিক ব্যবস্থায় পার্টি গঠনবিষয়ক এক সভায় বক্তব্য দেন তিনি।

বক্তব্যে হ্য লিফেং পার্টির রাজনৈতিক নির্মাণ ধারাবাহিকভাবে শক্তিশালী করা এবং আর্থিক খাতের কর্মকর্তাদের পার্টির নতুন তাত্ত্বিক চিন্তাধারায় আরও সুসজ্জিত করার আহ্বান জানান।

তিনি বলেন, দায়িত্ববোধ ও জরুরি প্রয়োজনের অনুভূতি আরও জোরদার করে বছরের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে আর্থিক ঝুঁকি প্রতিরোধ ও নিরসন অব্যাহত রাখা, আর্থিক তদারকি জোরদার করা এবং উচ্চমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পূর্ণ সমর্থন নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে চলতি বছরের অর্থনৈতিক লক্ষ্য অর্জন এবং ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) সফলভাবে বাস্তবায়নের সূচনায় শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে হ্য লিফেং কেন্দ্রীয়ভাবে পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদান রাখা পার্টি সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ১২৯ জন পার্টি সদস্য, ১২৭ জন পার্টি কর্মী ও ২৭৮টি তৃণমূল পর্যায়ের পার্টি সংগঠনকে তাদের অসামান্য কীর্তির জন্য সম্মাননা প্রদান করা হয়।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *