সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন। ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের এই ভিডিওটি বর্তমান সময়ের নয়। এটি মূলত গত ১৫ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচির সময় ধারণ করা। ওই সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছিলেন।
১৮ লাখের বেশি অনুসারী থাকা ‘নাগরিক প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে এবং এতে প্রায় ২৫ হাজার প্রতিক্রিয়া ও ৬ হাজার মন্তব্য পড়েছে। মন্তব্যের ঘরে অনেকেই ভিডিওটিকে সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফল পরবর্তী আন্দোলন হিসেবে বিশ্বাস করে মন্তব্য করেছেন।
অনেকেই ভিডিওর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যারা আন্দোলন করছেন তাদের পরীক্ষার খাতা জনসমক্ষে প্রকাশ করা উচিত। ফারিয়া কনা নামের একজন লিখেছেন, ‘সারা বছর না পড়ে টিকটক করেছিল, এখন আন্দোলন করতে আসছে।’ সাজ্জাতুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, ‘এদের খাতা জনসমক্ষে প্রকাশ করা হোক, জাতি দেখতে চায় তারা খাতায় কী লিখেছে।’
ভিডিওটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ এবং প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালানো হয়। এতে দেখা যায়, দেশের শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ১৫ জুলাই একই ধরনের মিছিলের ভিডিও প্রকাশিত হয়েছিল। সে সময়কার সংবাদ প্রতিবেদনগুলোতে স্পষ্ট উল্লেখ ছিল যে, এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল করছেন।
ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। একই সময়ে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপ ফাঁস হয়, যেখানে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টিও শিক্ষার্থীদের অসন্তোষ বাড়িয়ে দেয়।
এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই বেলা ৩টার পর রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকা অতিক্রম করে।
বর্তমানে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোনো আন্দোলন হয়েছে—এমন কোনো তথ্য মূলধারার কোনো সংবাদমাধ্যম বা টেলিভিশন চ্যানেলে পাওয়া যায়নি। ফলে এটি স্পষ্ট যে, পুরোনো একটি আন্দোলনের ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ফল প্রকাশের পরের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুধু ওই পেজেই ভিডিওটি ১০ লাখ বার দেখা হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য স্থানে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিতিশ বড়ুয়া নামের অ্যাকাউন্ট থেক মন্তব্য করা হয়েছে, ‘যে বা যারা এই আন্দোলন করতেছে, তাদের শনাক্ত করে ওদের পরীক্ষার খাতাগুলো জনসংখ্যাকে দেখানো উচিত।’
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক
ওই দিন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।











