‘একচীন নীতি’ মেনে চলতে পিআইএফকে বেইজিংয়ের আহ্বান - Mati News
Wednesday, August 12

‘একচীন নীতি’ মেনে চলতে পিআইএফকে বেইজিংয়ের আহ্বান

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম-পিআইএফ সচিবালয়কে ‘একচীন নীতি’ মেনে চলা এবং চীনের তাইওয়ান সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে তাইওয়ান অঞ্চল নিয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক। তা অবশ্যই ‘একচীন নীতি’র ভিত্তিতে পরিচালিত হতে হবে।

পিআইএফের এক কর্মকর্তার বরাতে এক সাংবাদিক জানান, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পালাউয়ে অনুষ্ঠেয় ফোরামের বার্ষিক নেতাদের বৈঠকে তাইওয়ান অংশ নেবে। এর আগে চীনের প্রতিবাদের পর সলোমন দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গেল বছরের বৈঠকে তাইওয়ানকে অংশ নিতে দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে কুও চিয়াখুন বলেন, ‘একচীন নীতি’ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাব এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত মৌলিক নীতি ও বিশ্ব সম্প্রদায়ের ব্যাপক ঐকমত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *