শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় বিশেষ ত্রিকোণীয় গ্রিড তৈরি করল ভারত - Mati News
Sunday, September 13

শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় বিশেষ ত্রিকোণীয় গ্রিড তৈরি করল ভারত

ভারতীয় ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান সেতু শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক। শুক্রবার শিলিগুড়িতে গিয়ে এই করিডরের তিন স্তরের নিরাপত্তা নিয়ে নতুন বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিলিগুড়ি করিডর সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিরাপত্তা গ্রিড ও প্রশাসনিক উদ্যোগ

  • চিকেনস নেকের নিরাপত্তার স্বার্থে ভারত একটি ‘বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরি করেছে। চোপড়া, কিষাণগঞ্জ ও ধুবড়ি—এই তিন ঘাঁটিকে কেন্দ্র করে পুরো করিডোরে সামরিক নজরদারি, উপস্থিতি ও প্রশাসনিক কর্তৃত্ব বহুগুণ বাড়ানো হয়েছে। এছাড়া নিয়মিত ‘তিস্তা প্রহার’-এর মতো সামরিক অনুশীলনের মাধ্যমে অঞ্চলটিকে সুরক্ষিত রাখা হচ্ছে।
  • শুক্রবার শিলিগুড়ির রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৮০ কোটি রুপির একাধিক প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন অমিত শাহ।
  • শুধু সীমান্ত নিরাপত্তা নয়, প্রশাসনিক পরিকাঠামো উন্নয়ন থেকে দিল্লির সঙ্গে দ্রুত রেল যোগাযোগসহ শিলিগুড়িকে ঘিরে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
  • ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর আওতায় ৬৮৩৯ কোটি রুপির প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও ভুটান সীমান্ত গ্রামগুলোকে কেবল সড়কপথেই নয়, মূল ভূখণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করা হচ্ছে।

সূত্র: দ্য স্টেটসম্যান ও ইটিভি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *