গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩ - Mati News
Tuesday, August 18

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারটি সাগরের পানিতে আছড়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’র তথ্যমতে, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোসের নিকটবর্তী একটি হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা থাকলেও আকাশে ওড়ার পরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়।

দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট, তবে এ বিষয়ে সরকারিভাবে তদন্ত শুরু হয়েছে। ‘কাঠিমেরিনি’র প্রতিবেদনে পাইলটের নিয়োগের সময়কাল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জানা গেছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল।

পাইলটের এই সাম্প্রতিক নিয়োগের সঙ্গে দুর্ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *