তোপের মুখে সাফা কবির - Mati News
Thursday, March 12

তোপের মুখে সাফা কবির

সাফা কবিরের সাফা কবির
সাফা কবির

তোপের মুখে সাফা কবির

 

একটি রেডিও লাইভে পরকাল বিশ্বাস করেন না বলে তোপের মুখে পড়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির । েসামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাইকে নিয়ে নানা মন্তব্য করে।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের একটি বেসকারকারি রেডিও স্টেশনে এসে সাফা দাবি করেন, তিনি পরকালে বিশ্বাস করেন না। যদিও তিনি মুসলমান ঘরের সন্তান। আর এ নিয়েই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এ সময় অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না?

এমন প্রশ্নের উত্তরে সাফাকবির বলেন, ‘আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাস করিনা।’

এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন, ‘একচুয়েলি উনি (মেসেজ দাতা) বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *