গৌরীকে দিয়ে এ বার এই কাজও করাতে চান শাহরুখ! - Mati News
Thursday, March 5

গৌরীকে দিয়ে এ বার এই কাজও করাতে চান শাহরুখ!

গৌরিশাহরুখ খান মানেই কথার জারিজুরি। কোন কথা যে মজার মোড়কে বলবেন, আর কোনটা সিরিয়াস- তা বোঝা দায়। এ হেন পরিস্থিতি প্রায়ই সামলান তাঁর সহকর্মীরা। এ বার প্রকাশ্যেই শাহরুখের বাক্যবাণ সামলালেন তাঁর স্ত্রী গৌরী ।

আসলে গৌরীকে দিয়ে বিশেষ একটি কাজ করাতে চান বলিউড বাদশা। নিজেদের বিবাহবার্ষিকীর দিন প্রকাশ্যে এল সেই তথ্য।

গৌরী পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। বহু বলি সেলেবের অন্দরমহল সাজিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি কস্টমেটিক্স ব্র্যান্ডের স্টুডিও ডিজাইন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করতেই শাহরুখ প্রশ্ন করেন, ‘আমার অফিসটা কবে ডিজাইন করে দেবে তুমি?’ গৌরীও মজা করে উত্তর দেন, ‘আমি অবসর পেলে করে দেব…।’

দীর্ঘদিন ধরেই এই পেশার সঙ্গে জড়িত গৌরী। তাঁর নিজস্ব ব্র্যান্ডও রয়েছে। রণবীর কপূরের নতুন বাংলো, কর্ণ জোহরের বাড়ি, জ্যাকলিন ফার্নান্ডেজের অন্দরমহল সবটাই তাঁর সাজানো। এ বার শাহরুখ নিজের অফিস সাজিয়ে দেওয়ারও অনুরোধ জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *