"এক রাত কাটানো যাবে?"
Sunday, June 14

“এক রাত কাটানো যাবে?”

রাতএরই মধ্যে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যাতে স্ক্রিন শর্ট আকারে দেখা গেছে, এক রাত কাটানো যাবে? তবে এটি আমাদের দেশের কোন ঘটনা নয়, এমন ঘটনা সম্পন্ন হয়েছে ভারতে আর ঘটিয়েছে দুবাই থেকে!

মূলত, সোশ্যাল সাইটে হেনস্তার মুখে পড়লেন মালায়ালম অভিনেত্রী নেহা সাক্সেনা। দুবাইয়ের বাসিন্দা এক অনাবাসী ভারতীয়ের বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ করেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন আগে নেহা এক ব্যক্তির ছবি-সহ হোয়াটসঅ্যাপ মেসেজের চ্যাট ফেসবুকে পোস্ট করেন।

সেখানে নেহা লেখেন, ওই ব্যক্তি কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করেন। সেখানেই ওই অভিনেত্রীকে দুবাইয়ে রাত কাটানোর প্রস্তাব দেয়া হয় বলে অভিযোগ আনেন তিনি।

নেহা সাক্সেনার পিআর ম্যানেজার মেসেজটি দেখতে পেয়ে তাকে জানান। পরে ফেসবুকে পোস্ট করে ঘটনার প্রতিবাদ করেন নেহা। কমেন্ট বক্সে ওই ব্যক্তির নাম ও ঠিকানাও দিয়ে দেন নেহা।

পরে অন্য একটি পোস্টে নেহা জানান, ওই ব্যক্তি মোবাইল সুইচ অফ করে রেখেছেন। অফিসে যাওয়াও বন্ধ হয়ে গেছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx