মা শ্রীদেবি মেয়ে জানভি , ফ্যাশনে কে কাকে ছাড়িয়ে?
Wednesday, June 10

মা শ্রীদেবী মেয়ে জানভি ফ্যাশনে কে কাকে ছাড়িয়ে?

৪৮ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় গিয়েছিলেন শ্রীদেবী ও তার মেয়ে জানভি। মা হয়ে শ্রীদেবীর জন্য এটা গর্বেরই ছিল যে তাকে কিনা তার মেয়ের সঙ্গেই নামতে হলো ফ্যাশন লড়াইয়ের ময়দানে। আবার মেয়ে জানভিও খুশি, তার এভারগ্রিন মা যে এখনো তার ’বান্ধবী’ই রয়ে গেছে।

ফ্যাশন বিশ্লেষকদের রায়

জানভি শ্রীদেবী ফ্যাশন

তবে চুলচেরা বিশ্লেষণ শেষে ফ্যাশন বিশারদদের রায় গেল জানভির পক্ষেই। তারা বললেন, মায়ের কাছ থেকে শো’টা শেষ পর্যন্ত চুরিই করে ফেললেন জানভি।  কারণ তিনি পরে এসেছিলেন ডিজাইনার অনামিকা খান্নার বানানো কনটেমপোরারি আমেজের লেহেঙ্গা।

আর শ্রীদেবি এসেছিলেন একেবারে ছিমছাম সাজে। আরেক নামকরা ডিজাইনার সব্যসাচীর তৈরি চোকার নকশার শাড়ির সঙ্গে তার হাতে ছিল বত্তেগা ব্র্যান্ডের ভেনেতা ক্লাচ। যাকে বলা হচ্ছে ’সাধারণের সেরা রূপ’।

 

 

জানভি শ্রীদেবী ফ্যাশনশ্রীদেবী নিজ আসনে

তবে শো যিনিই চুরি করে থাকুন না কেন, শ্রীদেবী আছেন তার নিজ আসনেই। জানভির অনেক পথচলা বাকি। সবেতো করণ জোহরের ধাড়াক এ অভিনয় করলেন। ফ্যাশনের বাইরে এবার দেখাতে হবে অভিনয়ের ঝলকও।

সূত্র

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx